Content

Sunday, July 19, 2015

হাত থাকতে মুখে কেন?



হাত থাকতে মুখে কেন?


ছেলেবেলায় কোন বইয়ের সূচনায় একটা শব্দবন্ধ আমার চোখে পড়েছিল- মুখবন্ধ। এরপর বিভিন্ন সময় বিভিন্ন শব্দবন্ধ চোখে পড়ে। পরে বুঝেছিলাম, মুখবন্ধ, প্রস্তাবনা, নান্দীমুখ, গৌরচন্দ্রিকা... কায়দা ছাড়া কিছু নয়। আসলে সব ব্যাটাই এক ।  
সে সময় থেকেই মাথায় আসে , মন খুলে কিছু বলার আগে মুখবন্ধলিখব কেন? এটা হয়তো একটা প্রতীক। আসলে মুখ বন্ধ করে চলাফেরা করাই শ্রেয়। মুখ খুললেই সাড়ে সর্বনাশ। এর সাথে দেওয়া-নেওয়ারও একটা সম্পর্ক আছে। বোবার কোন শত্রু নেই। কথাটা ঠিক। আবার কখনো কখনো বেঠিকও বটে। যে ব্যাটারা ভেবেছিলেন, হাত থাকতে মুখে কেন- তাদেরও নিস্তার নেই। শার্লি এবেদো থেকে অসীম ত্রিবেদী- রেহাই পান নি কেউ। তবুও হাত আটকায় এমন সাধ্য কার!
মানুষের পড়াশুনোর অভ্যাস কমতে কমতে এমন জায়গায় এসে পৌঁছেছে যে ফেসবুকে যেসব স্ট্যাটাস পড়ে শেষ করতে ছয় মিনিট টাইম লাগে, তাতেও লাইকানো শুরু হয় স্ট্যাটাস আপডেটের এক মিনিটের মাথায়। এদিক দিয়ে কার্টুনিস্টরা (না খেয়ে মরলেও) লাকি। তাদের কাজ যদি ফ্রী তে বিলিয়ে দেওয়া যায়, তবে লোকজন একবার অন্তত চেয়ে দ্যাখে। তাই ঠিক করলাম হাত থাকতে মুখে কেন। তবে মুখের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তাই একেবারে বাদ দিতে পারলাম না। 

No comments:

Post a Comment