বুন্দী’র বলিরেখা আর স্মৃতির রেখাচিত্র
প্রকাশ
কাল- ২৫শে নভেম্বর, ২০১৫
পত্রিকা-
শব্দের মিছিল
সম্পূর্ণ
লেখার লিংক- http://www.sobdermichil.com/2015/11/shambo.html
এরপর এখানে রাত আরও গভীর হয়ে
আসবে। পাথর- ছবি জড়ো করে উদ্বাস্তু হৃদয় যত হেঁটে বেড়াবে অলিগলি। যৌবন যৌতুক রাখা
কয়েকজন নিজের জঠরে জমাবে শহরের বলিরেখা। অখন্ড নীরবতার পেলব গন্ধ মাখা অজস্র তুলি
আঁকতে থাকবে জীর্ণ মানুষের ইতিহাস। আরবল্লীর বুকে ইতিহাসের দোহাই দিয়ে দাঁড়িয়ে
থাকবে মৌচাক সদৃশ বুন্দীর রাজপাট।আর চম্বল নদী বিভাজিকা টেনেই যাবে।
ধূসর প্লীহা- ধমনী- অঙ্গুলি
সন্নিবেশে
অলৌকিক গল্পমালার ক্ষান্তিহীন
হরফ কিছু
জমা থাকুক এভাবে অথবা যেভাবে
অঙ্গচ্ছেদের শল্যাঘাতে তৃপ্তিহীন
মাথা উঁচু।
রাভেলগ স্কেচবুক।
গোটা ভ্রমণ বৃত্তান্ত স্কেচ করে খাতায় তুলে রাখেন অনেকেই। অনেকে শুধু ছবি আঁকেন, অনেকে
আবার এলোমেলো ভাবে লেখা-রেখা সবটাই খাতায় তুলে রাখেন। বাংলা পত্রপত্রিকায় সচরাচর
ট্রাভেলগ স্কেচবুক প্রকাশিত হয়না। বাংলা বই হিসেবে ট্রাভেলগ স্কেচবুক প্রকাশের
ঘটনা বিরল। দেবাশীষ দেব ছাড়া আর কারও ট্রাভেলগ স্কেচবুক বই হিসেবে প্রকাশিত হয়েছে
বলে আমার জানা নেই। আসল গল্পটা হ'ল আমার 'বুন্দী' ভ্রমণের ট্রাভেলগ স্কেচবুক প্রকাশিত
হয়েছে 'শব্দের মিছিল' পত্রিকায়।
তবে এক্ষেত্রে বলে রাখা দরকার, আমি ট্রাভেলগ স্কেচবুকের
বিশুদ্ধতা বজায় রাখতে পারিনি। খানিকটা ইচ্ছাকৃত ভাবেই। কম্পিউটারের ছোঁয়া লেগেছে।
নীচে লিংক দিয়ে দিলাম। দেখে/পড়ে নিতে পারেন
নীচে লিংক দিয়ে দিলাম। দেখে/পড়ে নিতে পারেন
www.sobdermichil.com/2015/11/shambo.html


