আবোলতাবোল পাগল টাগল
লিখছে না কেউ ছড়া
রাশভারী সব আঁতেল যত
উচ্ছে মুখে ভরা।
সুকুমার কী হারিয়ে গেল
মোটা বইয়ের ভিড়ে
চিজ বার্গার চলুক তবে
চায়ের সাথে চিড়ে।
সলিল বাবু বোকা ছিলেন
পুঁচকে ছানার মত
পাখীদেরও পাঠশালা হয়
বদ্ধ পাগল যত!
খ্যাক্কুরাকুর ইমেজ জুড়ে
জমবে শুধু ‘চাদিম হিম’
সময় আছে- তোড়ায় বাঁধুন

No comments:
Post a Comment