মুখবন্ধঃ নিন্দুকেরা বলে থাকেন, এ ছেলের কিস্যু হবেনা। কোন প্রোডাক্টিভ কাজ নেই, সারাদিন হাবিজাবি করে বেড়ায়। নিন্দুকের মুখে ছাই চাপা দিয়ে আবার হাজির হাবিজাবি।
'হাবিজাবি'র সংজ্ঞা (উদাহরণ সহ)- নিজের অমূল্য সময় হেলায় নষ্ট করার জন্য আমরা যা যা করে থাকি, তা-ই 'হাবিজাবি'।
যেমন-
আড্ডা দেওয়া, পি এন পি সি করা, ফেসবুকে মুখ গুঁজে থাকা, অংক খাতার পেছনে আঁকিবুঁকি , কারণে-অকারণে সমাজের পিণ্ডি চটকানো... এই গোত্রের সবকিছু।
ছেলেবেলায় খাতার পেছনে হাবিজাবি আঁকতাম। স্বভাব চেঞ্জ হয়না। এখন সেমিনারে
বসে বিভিন্ন বক্তার কার্টুন আঁকি। স্মার্ট ফোনের যুগে কাগজে আর রঙের খরচাও বেঁচে যাচ্ছে।
চিড়িয়াখানা'র ইতিবৃত্তঃ ঘুমোতে গিয়ে দেখি ঘুম পাচ্ছেনা। আমার বারান্দার কার্নিশে এক জোড়া পায়রা থাকে। কোন সাড়াশব্দ নেই ওদের। ঘুমিয়েছে সন্ধ্যে হতেই। একটা বিকট ডাক শোনা যাচ্ছে ... পেঁচা'র ডাক হতে পারে। মন দিয়ে শোনার চেষ্টা করলাম, কোন শব্দ নেই। শুধু দু'একটা গাড়ির আওয়াজ। এদিকে মোবাইলের স্ক্রিনে আঙুল ঘুরছে অবিরাম। হিস্টিরিয়া আক্রান্ত হয়েছি বোধহয়। রাত সাড়ে চারটা বাজে। এক ঘণ্টায় কুড়ি-বাইশটা হাবিজাবি (এখানে সবগুলো দেওয়া হ'ল না) এঁকে ফেললাম ... হটাৎ বকম বকম শব্দ শোনা গেল। সুখী গৃহকোণে এখন ভোরবেলার তৎপরতা।এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি মনে নেই।
'চিড়িয়াখানা'- নামকরণের সার্থকতাঃ দেখলেই বুঝতে পারবেন
.jpg) |
| অপেক্ষা |
.jpg) |
| নীড় |
.jpg) |
| নিশিযাপন |
.jpg) |
| সাধুপুরুষ |
.jpg) |
| জেগে আছি |
.jpg) |
| বিশ্রাম |
|
|
|
|
.jpg) |
| দ্য সাইলেন্ট স্প্রিং |
.jpg) |
| মোরগের গল্প |
 |
| কাকশিল্পী এবং... |
ফাউঃ শঙ্কর স্যারের একটা ছড়ার অনুকরণে ...
'
হাওয়ায় কেমন দুলছে দেখ
মোরগ ফুলের ঝুটি
শালিক দু'টি আচ্ছা পাজি
করছে খুনসুটি'
রাগ জমানো, মেঘ ভাঙানো
কামদুনিদের কালে
শালিক দু'টি আচ্ছা পাজি
প্রেমের কথা বলে ।।
 |
| শালিক দুটি আচ্ছা পাজি |
No comments:
Post a Comment