![]() |
| অলংকরণ- শ্রী শাম্ব |
অনন্ত রোদের ছায়া পেরিয়েছি নিদারুণ ভালবাসায়
ইতি উতি ছড়িয়ে আছি আমি আর অপরাজিতা
নপুংসক যদি ছিঁড়ে খায় যোনি অথবা আমাদের অক্ষরমালা
ক্লীবতা জড়ো হয় - সরাদিনমান শুধু স্তাবকতা
জেনে গেছি আমরা রাষ্ট্রের জারজ সন্তান
ঘাসে ঘাসে সোহাগচুম্বন অথবা অজস্র করতালি
মেঘের পেটে মেঘ জমেছে, প্রসববেদনাহীন
সত্যকাম কিম্বা কামদুনি – অপরাজিতা অথবা চোরাবালি
ঘাসে ঘাসে সোহাগচুম্বন অথবা অজস্র করতালি
মেঘের পেটে মেঘ জমেছে, প্রসববেদনাহীন
সত্যকাম কিম্বা কামদুনি – অপরাজিতা অথবা চোরাবালি

No comments:
Post a Comment